শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত ১০, নিখোঁজ ৩০০

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৮:১২

অতি বৃষ্টিপাতের সৃষ্ট ভূমিধসে শ্রীলঙ্কায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় তিনশ'র বেশি লোক নিখোঁজ রয়েছে। হতাহতদের সবাই চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্য। খবর এএফপি'র।
বুধবার সকালে কলম্বো থেকে ২শ' কিলোমিটার পূর্বাঞ্চলীয় চা বাগান অধ্যুষিত কুসলান্দা এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে। ১০ মিনিট স্থায়ী এ ভূমিধস শুরু হয় সকাল পৌনে ৮টায়। এতে কোনো কোনো বাড়ি-ঘরের উপর ৩০ ফুট কাদা জমে যায়।
মুষলধারে বৃষ্টিপাতে রাস্তাঘাট ভেঙে যায়। ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যহত  হচ্ছে।
দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ২০টি ইউনিট কাজ করেছে। পাশাপাশি বিমান বাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মানো পেরেরা।