একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশকে ‘ভিত্তিহীন’ ও ‘ন্যায়ভ্রষ্ট’ বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, এ রায় বিয়ন্ড জুরিসডিকশন, আনহ্যাপি জাজমেন্ট। কারণ প্রসকিউশন প্রমাণ করতে পারেনি যে নিজামী উপস্থিত থেকে কোন অপরাধ সংগঠিত করেছেন। আমার এর বিরুদ্ধে আপিল করব।
এর আগে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাসহ চারটি অভিযোগে মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
