নিজামীর ফাঁসির রায়ে বাগমারায় শিবিরের মিছিল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৭:০০
 
 
 
জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণা হওয়ায় বুধবার বাগমারার ভবানীগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ছাত্রশিবির। উপজেলা শিবিরের সভাপতি কোরবান আলীর নেতৃত্বে ভবানীগঞ্জ গরুহাটা মোড় থেকে মিছিলটি বের হয়ে গোডাউন মোড় এলাকায় পৌঁছালে সেখানে অপেক্ষমাণ পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ করে।

প্রায় আধাঘণ্টা ধরে শিবির ক্যাডার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপকালে শিবির ক্যাডাররা পার্শ্ববর্তী পুকুর ও ডোবায় ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করলেও তাদের নিক্ষেপ করা ইটে কয়েকজন পথচারী আহত হন। বাগমারা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মিছিল বা কোনো সহিংসতা না করার জন্য তাদের পূর্বেই নিষেধ করা হয়েছিল। তারা তা অমান্য করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে।