পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৯:৫১
 
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া পৌর সদরের বিসিক শিল্পনগরীর এলাকায়  বুধবার বিকেল সাড়ে পাচঁটায় যাত্রীবাহি বাসের সাথে নিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। নিহত তৌহিদুল ইসলাম (৩৬) সিএনজি টেক্সি চালক। সে চন্দনাইশ উপজেলার বরমা এলাকার বাচা মিয়ার পুত্র। নিহত অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহত যাত্রী রফিককে (৩০) পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে।
জানা যায়, পটিয়া থেকে কক্সবাজারমুখী সিএনজি টেক্সি(চট্টগ্রাম-থ-১১-৮৬১৯) সাথে  কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী এস আলম পরিবহন বাস (চট্টমেট্টো-জ-১১-০৫৩৯) মধ্যে সংঘর্ষে চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়।

কলেজবাজার হাইওয়ে পুলিশের উপ পুলিশ পরিদর্শক আবদুল আউয়াল জানান ঘটনা নিশ্চিত করে জানান, এস আলম পরিবহনের বাসটি আটক করা হয়েছে।