লালমনিরহাটের আদিতমারীতে জিহাদি বই, সিডি, লিফলেট ও পোস্টারসহ শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার জনতা ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- ছাত্র শিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি এন্তাজ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬), ওয়ায়েছুল হক (২৭), নুরুল হক (১৯), সাইফুল ইসলাম (২০), মিজানুর রহমান (১৮), হাসানুর রহমান (১৮), জিয়াউর রহমান (২৬), শাহ আলম (১৮), হামিদুজ্জামান (২১)।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) কফিল উদ্দিন জানান, রাতে জনতা ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইডি কার্ড, রিপোর্ট বই, সিডি, রশিদ বই, জিহাদী বই, ব্যানার ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ঐ ছাত্রাবাসে থেকে নাশকতার পরিকল্পনা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
