ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী ১২ মার্চের মধ্যে পার্লামেন্টে ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটি করার অঙ্গীকার করেছেন। মিসরে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের সম্মেলনে যাওয়ার প্রাক্কালে গতকাল সাংবাদিকদের এই কথা বলেন থেরেসা মে। তিনি ব্রেক্সিট ইস্যুতে হতাশ না হওয়ার আহবান জানান। দল থেকে বেরিয়ে যাওয়া এমপিদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেবেন না বলেও জানান। -আল জাজিরা
