রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ০০:৩৭

রাজশাহী মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন, হেতেম খাঁ সবজিপাড়ার সোহেল রানা (৩০) ও শালবাগানের হাবিবা বেগম (৫০)। পুলিশ জানায়, শনিবার রাতে নগরীর বোসপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন সোহেল রানা। স্থানীয়রা তাকে রাতে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে রবিবার বেলা ১১টার নগরীর শালবাগান এলাকায় সড়ক পার হওয়ার সময় হাবিবা বেগম অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।