বেনাপোল সীমান্তে সিরিঞ্জ-ফেন্সিডিল জব্দ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৬:০৬

বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ৫০ হাজার পিস ইনজেকশনের সিরিঞ্জ ও ১ হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
২৬ বিজিবি’র  কমান্ডিং অফিসার  লে. কর্নেল জাহাংগীর হোসেন জানান, ভারত থেকে পাচার করে আনা  বিপুল পরিমাণ ইনজেকশনের সিরিঞ্জ ও ফেনসিডিল যশোরে নিয়ে যাওয়া হচেছ। এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইনজেকশনের সিরিঞ্জ ও ১ হাজার বোতল ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়।
আটক পণ্যের মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা বলে বিজিবি জানায়। আটক সিরিঞ্জ ও ফেনসিডিল বিজিবি সদর দফতরে জমা দেয়া হযেছে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা । এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।