ভারতকে টেক্কা দিতে জঙ্গি ব্যবহার করে পাকিস্তান: পেন্টাগন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৮:৪০
 
 
মার্কিন কংগ্রেসকে পেন্টাগন জানিয়েছে যে, ভারতের সামরিক বাহিনীকে টেক্কা দিতে পাকিস্তান জঙ্গিগোষ্ঠী ব্যবহার করে। পিটিআইর এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার এ খবর জানায়।
সর্বশেষ আফগানিস্তান-পরিস্থিতির প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপনকালে পেন্টাগন বলেছে— আফগানিস্তানসহ এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে জঙ্গিরা পাকিস্তানের মাটি ব্যবহার করছে। পাকিস্তান এই জঙ্গিদের ব্যবহার করে ভারতীয় সামরিক বাহিনীকে টেক্কা দিতে চায়।
প্রতিবেদনে বলা হয়— নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ সামনে রেখে আফগানিস্তানের হেরাতস্থ ভারতীয় উপদূতাবাসে হামলা করা হয়েছিল।