সীতাকুণ্ডে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৬:৪২



চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুইটার দিকে ৬নং ইউনিয়নের বাশঁবাড়ীয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ক্যাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো ট-১৮-১১৫২) ঢাকামুখী একটি সিএনজিকে (চট্টগ্রাম-থ-১২-৮৫০০) চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি চালকসহ দুইজন নিহত হন। নিহতরা হলেন- চালক আলম (৪৮)। তার বাড়ী ময়মংসিংহ জেলায়। অন্যজন হলেন- রাশেদা (৪৫)। তিনি কক্সবাজারের কুতুব দিয়ার খায়ের বিল গ্রামের বাসিন্দা। এছাড়াও নুরুল আলম (৫০) নামে একজন আহত হয়েছেন।