মিঠাপুকুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ২১:৪২
 
 
রংপুরের মিঠাপুকুরে ট্রাক্টরের ধাক্কায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় স্বপন ও রঞ্জু নামে অপর দুইজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার নাসিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল রংপুর নগরীর মুলাটোল এলাকার জয়েনউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিন বন্ধু হাফিজুল, স্বপন ও রঞ্জু মিলে মোটরসাইকেল যোগে মিঠাপুকুরের শুকুরেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার নাসিরাবাদ নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক হাফিজুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আপর দুই আরোহী স্বপন ও রঞ্জু গুরুতর আহত হন।  তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।