আড়াইহাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১৫:১৯
 
আড়াইহাজারে পানিতে পড়ে ছাবিকুন নাহার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার পাজারদী গ্রামে এই ঘটনা ঘটে। ছাবিকুন একই গ্রামের জামাল মিয়ার মেয়ে। 
জানা গেছে, সকালের অজান্তে বাড়ির পাশের পুকুরে সে পড়ে যায়। কয়েক ঘণ্টা পর শিশুটির লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।