পুলিশ বললেই হবে না, বিচারে প্রমাণ হলেই কাউকে জঙ্গি বলবো

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ০১:২১

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, পুলিশ একজন ব্যক্তিকে জঙ্গি বললেই হবে না। আদালতের মাধ্যমে জঙ্গি প্রমাণিত হলেই তাকে আমরা জঙ্গি বলবো।

গতকাল শনিবার রাজধানীতে ‘বিষমুক্ত খাদ্য নিশ্চিতকরণ: গৃহীত ব্যবস্থা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এ আলোচনা সভার আয়োজন করে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পৃথিবীর কোন সভ্য আইনে পায়ে ঠেকিয়ে গুলি করার কথা নেই। তিনি প্রশ্ন রাখেন, এতে মানবাধিকার লঙ্ঘন হয় না, আর তাকে দেখতে গেলেই মানবাধিকার লঙ্ঘন করা হয়? নিজেদের উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করার জন্য তিনি পুলিশের প্রতি আহবান জানান। বিশেষ ক্ষমতা আইন সম্পর্কে তিনি বলেন, এটি একটি কালো আইন।