রবিবার কাবুলে পুলিশ সদর দফরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলায় একজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত ও ছয় জন আহত হয়েছে। কঠোর নিরাপত্তায় ঘেরা ভবনটিতে হামলার দায় স্বীকার করেছে তালেবান।
ঘটনাস্থল থেকে কাবুল পুলিশপ্রধান জেনারেল জাহির জাহির এপিকে জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর পোশাকে প্রবেশ করে ভবনটির চতুর্থ তলায় তার অফিসকে লক্ষ্য করে এই হামলা চালায়। তিনি সুস্থ থাকলেও চিফ অফ স্টাফ ইয়াসিন খান নিহত হয়েছেন। এখন তদন্ত করা হচ্ছে, কঠোর নিরাপত্তা ভেদ করে হামলাকারী কিভাবে প্রবেশ করল।
