কদমতলীতে কারখানায় গ্যাসে অসুস্থ ৯

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৩:১৮

রাজধানীর কদমতলীতে ইস্টার্ন এশিয়ান ডাইং ফ্যাক্টরিতে গ্যাস দুর্ঘটনায় ৯জন শ্রমিক অসুস্থ হয়েছেন। তারা হলেন- রতন, ফরহাদ, আমিনুল, সাইদুল, বোরহান, জহির, কাদির, ইলিয়াস, কাঞ্চন। সোমবার ভোরে ফ্যাক্টরিতে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।