পশ্চিম ভারতে একজন নারীকে অর্ধ-নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে তাকে গ্রামের ভেতরে ঘুরিয়ে শাস্তি দেয়া হয়েছে।
রাজস্থানের স্থানীয় একটি গ্রাম আদালত, যা পঞ্চায়েত নামে পরিচিত, তার নির্দেশে তাকে এই শাস্তি দেয়া হয়।
প্রায় এক ঘণ্টা ধরে ৪৫ বছর বয়েসী এই নারীকে গাধার পিঠে চড়িয়ে ঘুরানো হয় বলে জানা গেছে। এসমময় তার মুখেও চুনকালি মাখানো ছিলো।
পুলিশ বলছে, একজন নারীকে এভাবে লাঞ্ছিত করার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পঞ্চায়েতে তাকে তার এক আত্মীয়কে খুন করার অভিযোগে অভিযুক্ত করা হয়।
তবে পুলিশকে জানানোর আগে নিহত ওই আত্মীয়কে তার পরিবারের লোকজনেরা দাহ করে ফেলেছে।
রাজস্থানের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেছেন, পঞ্চায়েতের এধরনের শাস্তি দেয়া সম্পূর্ণরূপে অবৈধ। বিবিসি
