পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের কাছে সোমবার বিকেল ৪.৪৫ মিঃ এ সড়ক দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ন্যাশনাল ঢাকা কোচের সঙ্গে রাজশাহীগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। নিহত ব্যক্তির নাম রাজু আহমেদ (২৪)। বাগমারা উপজেলার তাহেরপুরে তার বাড়ি। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা হাইওয়ে বানেশ্বর পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু
