ভোমরা সীমান্তে তিন বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ০০:৩২

মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাতক্ষীরার সীমান্ত থেকে তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেপ্তার যুবকেরা হলেন- আবদুল মোতালেবের ছেলে আবদুর রহিম (২৭), আবদুল মোমিনের ছেলে মাহমুদ হোসেন (২১) ও জাকের হোসেনের ছেলে ইয়াসিন আলি (২২)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায়।

সাতক্ষীরা সদর থানার এসআই আবদুল মোমিন জানান, গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট ছাড়াই ভারতে লেখাপড়া করতে যান। তাদের মধ্যে দুজন দিল্লীর এক মাদ্রাসায় ও অন্যজন কলেজে পড়তেন। ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।