ওসমানী বিমানবন্দরে ভারতীয় মূদ্রাসহ আটক ১

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৭:৪১
 
 
 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ১৫ লাখ টাকার ভারতীয় মূদ্রাসহ ইমরান আহমদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে বিমানবন্দর কাস্টমস অফিসার জাহাঙ্গীর আলম তাকে আটক করেন।
তার বাড়ী মুন্সিগঞ্জের সৈয়দপুরে বলে জানা গেছে। ইমরানের বাবা গোলাম রসুল পাকিস্থানে চাকুরী করতেন। সেই সুবাদে ইমরানের জন্ম পাকিস্তানে।
বিমানবন্দর সূত্র জানায়, আবুধাবী থেকে বিজি-০২৮ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের ব্যাগেজ স্কেনিং-এ অবৈধ ভাবে আনা এ টাকা ধরা পড়ে। টাকাগুলো একটি ডিনার সেটের ভিথরে ভারা ছিল।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই মুদ্রাসহ ইমরানকে আটক করেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া রয়েছে। 
বিমানবন্দর থানা জানায়, ভারতীয় মূদ্রাসহ আটক ইমরান কাস্টমস বিভাগের হেফাজতে রয়েছে। তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।