সীতাকুন্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৭:৫৮
 
 
সীতাকুণ্ডে কন্টেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল ৬ ঘন্টা বন্ধ  ছিল।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় কন্টেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যাওয়ার সময় ১০ নং ইউনিয়নের ফৌজদারহাট বন্দর লিংক রোডের কাছে কন্টেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।  দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারবাহী ট্রেনটি উদ্ধার করলে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনার কারণে ৬ ঘন্টা ট্রেন চলাচল উভয় দিকে বন্ধ ছিল।  এতে পাহাড়তলী স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ও কুমিরা স্টেশনে মেঘনা এক্সপ্রেস আটকা পড়ে।