সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৫০জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইনছানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ইনছানপুর গ্রামের সুলেমান মিয়া ও সাহাব আলীর মধ্যে দীর্ঘ দিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দুটি শিশু বাড়ির সামনের ডোবায় মাছ ধরতে গেলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটনা। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ফয়জুল আলম মোহন জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।
