ভারতের ছত্রিশগড়ে বন্ধ্যাত্ব অপারেশনে পর ১৪ নারী মৃত্যুর ঘটনায় অপারেশনে দায়িত্ব পালন করা এক চিকিৎসকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ড. আর কে গুপ্তা নামে ঐ চিকিৎসক ও তার সহযোগীকে বিলাশপুর জেলার পেনডারি গ্রাম থেকে বুধবার তাদের গ্রেফতার করা হয়।খবর: বিবিসির।
দ্বিতীয় ক্যাম্পে একজন নারী মারা যাওয়ার পর বুধবার রাতে প্রথম ক্যাম্পের ১৪ তম নারীর মৃত্যু হয়।
দুই ক্যাম্পে বন্ধ্যাত্ব অপারেশনে ৯০ জন নারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়। এর আগে কর্মজীবনে ১ লাখ অপারেশন করায় জানুয়ারিতে রাজ্য সরকার তাকে পুরস্কৃত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, আর কে গুপ্তা পাঁচ ঘণ্টায় ৮৩টি অপারেশন করেছেন। অথচ একজন চিকিৎসক দিনে ৩৫ অপারেশন করতে পারেন।
