কুমিল্লায় যুবককে জবাই

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৮:১৪
 
 
কুমিল্লায় ফারুক আহমেদ (২৬) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার জেলার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের একটি নির্জন মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার তাজের ভোমরা গ্রামের মৃত আছমত উল্লাহর ছেলে ফারুক আহমেদ বুধবার রাতে বাড়ীর পাশের মগুয়া বাজার থেকে সিএনজিযোগে তার শ্বশুর বাড়ী পার্শ্তবর্তী নাঙ্গলকোট উপজেলার গান্ধাচি গ্রামের উদ্দেশ্যে যায়। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী খিলপাড়া গ্রামের একটি নির্জন মাঠে স্থানীয়রা ফারুকের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত কুমার জানান, বুধবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।