শাবির ভর্তি পরীক্ষা শনিবার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৮:৪২
 
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভূক্ত এ  ইউনিট ও  বিকেল আড়াইটায় বিজ্ঞান অনুষদভূক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটি জানায়, এবারের ভর্তি পরীক্ষায় দুটি ইউনিটে মোট ৪৮হাজার ২২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ২০ হাজার ৪৮৭ জন এবং বি ইউনিটে ৮শ আসনের বিপরীতে ২৭ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। উভয় ইউনিটে গড়ে সাড়ে ৩৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্ধিতা করবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সহ  সিলেট নগরীর ২৫ টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি  পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.sust.edu) অথবা যে কোন মোবাইল অপারেটর থেকে  SUST< space >SEAT< space >Admission-Roll  লিখে ২৩২৩ নাম্বারে বার্তা পাঠিয়ে আসন বিন্যাস জানা যাবে।