বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি, সি ও ই ইউনিটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়াতুজ্জামান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.just.edu.bd/) গিয়ে শিক্ষার্থীরা এ ফলাফল দেখতে পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বি ও সি ইউনিটে মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির পরবর্তী করণীয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।
