গত বুধবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে জাফর আহম্মেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনার প্রধান সন্দেহভাজন শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের ধারণা, ভারতে গ্রেপ্তার সাজিদই নারায়ণগঞ্জের ফরাজীকান্দার মাসুম।
জাফরকে (২৮) গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
