শাহজালালে ৩ কেজি স্বর্ণের তারসহ ভারতীয় গ্রেফতার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১০:১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণের তারসহ এক মহেশ কুমার গোপাল দাস (৪৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার বেলা ১১টায় দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছেন। বিমানবন্দর বেল্ট এলাকা থেকে তাকে আটক করে লাগেজ তল্লাশি করা হয়। তার লাগেজে কৌশলে ভিতরে তিন কেজি স্বর্ণের তার লুকানো ছিল। তারগুলি ট্রলি ব্যাগের বডির ভেতরে প্যাঁচানো ছিল। পরে তাকে আটক করে জিঞ্জাসবাদ করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন এ তথ্য জানিয়েছিন।