রাবিতে ভর্তির কার্যক্রম অনলাইনে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ২০:৩১
 
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা যাবে। ভর্তি ফরম অনলাইনে পুরনের পর অনুষদ ও হলের টাকা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল এম হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথমে বিকাশ এর যে কোন কাষ্টমার একাউন্ট থেকে অনুষদ কর্তৃক নিধারিত ফি (Payment Option) এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। রেফারেন্স অপসন এ ‘G1415’এবং প্রয়োজনে কাইন্টার নাম্বার-এ ‘1’ ব্যবহার করতে হবে। পরে বিকাশ থেকে একটি ‘আইডি’ দেওয়া হবে, যা অনলাইনে ভর্তি ফরম পুরনে প্রয়োজন হবে। একই কাষ্টমার একাউন্ট থেকে একাধিক টাকা প্রদান করা যাবে। তবে এজেন্ট নাম্বার থেকে বিকাশ করা যাবেনা। 
বিকাশে টাকা প্রদানের অন্তত পাঁচ মিনিট পর http://admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির ফরম পুরন করা যাবে। উক্ত ওয়েবসাইটের ভর্তি পরীক্ষার রোল নম্বর, টেলিটক থেকে পাওয়া পিন এবং বিকাশ  প্রদত্ত্ব আইডি প্রদানের মাধ্যমে অনলাইনে ভর্তির ফরম পাওয়া যাবে। ফরমে জেপিজি ফরমেটের ৩৫০-৪০০ পিক্সেল সাইজের সদ্যতোলা একটি রঙ্গিন ছবি আপলোড করতে হবে এবং শিক্ষার্থীকে রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে। ফরমটি যথাযথভাবে পুরন করলে সকল তথ্য সংবলিত পিডিএফ ফরম পাওয়া যাবে। প্রাপ্ত পিডিএফ ফরমটি এফোর সাইজের অফসেট কাগজে দুইকপি প্রিন্ট দিতে হবে। 
অনুষদ ভিক্তিক ভর্তি ফি- কলা, আইন, বিজনেস স্টাডিজ, সমাজবিজ্ঞান অনুষদের ২,৯১০ টাকা, হলের সংযুক্ত ফি ৭৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৩,৭২৫ টাকা। বিজ্ঞান, জীব ও ভু-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদের ৩,০৩৪ টাকা, হল ফি ৭৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৩,৮৫০ টাকা। 
ভর্তির সময় শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত দুইকপি প্রিন্টেড ফরম (এ-৪ সাইজের অফসেট কাগজ), এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র এবং এসএসসির (মূল/সাময়িক) সনদপত্র, এইচএসসির মূল প্রশংসাপত্র, এইচএসসি এর মূল রেজিষ্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত রেজিষ্ট্রেশন কার্ড অনুষদ অফিসে জমা দিতে হবে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালিন সময়ে কলা অনুষদ-০৭২১-৭১১১৪৪, আইন অনুষদ-০৭২১-৭১১১৪৩, সমাজবিজ্ঞান অনুষদ০৭২১-৭১১১৩০, বিজনেস স্টাডিজ অনুষদ-০৭২১-৭১১১২৯, বিজ্ঞান অনুষদ-০৭২১-৭১১১১৫, জীব ও ভু- বিজ্ঞান অনুষদ-০৭২১-৭১১১৫৭, কৃষি অনুষদ-০৭২১-৭১১১৪২, প্রকৌশল অনুষদ-০৭২১-৭১১১২৫ যোগাযোগ করা যাবে এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd এ পাওয়া যাবে।