মোটর সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ২৩:৪৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সংলগ্ন সীমান্তবর্তী দুর্গাপুরে শুক্রবার রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। দুর্গাপুর উপজেলার ঝানজাইল-সেহড়াগঞ্জ সড়কের কেট্রা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমানে বাড়ি দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সিদ্দিকুর রহমান স্থানীয় ঝানজাইল বাজার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে অন্য একটি মোটর সাইকেল এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।