শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১০:৪৮

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ২ কেজি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টার দিকে মোল্লা হাসেম নামের এই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
শাহজালাল বিমানবন্দরের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আটক হওয়া মোল্লা হাসেমের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বারের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বাদ করা হচ্ছে।