রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক নিহত

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৩:৫৩

রাজধানীর কাঁটাবন এলাকায় ট্রাকের চাপায় রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. লিটন মিয়া নামে ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহত রিকশাচালক রেজাউল করিমের (২৫) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নীলক্ষেত থানার এসআই মমিনুল হক জানান, শনিবার ভোররাত ৩টার দিকে কাঁটাবন মোড় এলাকায় টাইলস বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলে থাকা রিকশাচালক রেজাউল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।