সিলেট ‘আমরা সিলেটবাসী’র হরতাল আহবান

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৯:৪৬
 
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জড়িয়ে চার্জশিট দেয়ার প্রতিবাদে সিলেট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘আমরা সিলেটবাসী’নামের একটি সামাজিক সংগঠন।
শনিবার বিকালে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, সিলেট এ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে । পরে হরতালের সমর্থনে নগরীতে একটি মিছিল বের করা হয়।
উল্লেখ্য বৃহসপতিবার মেয়র আরিফুল হক চৌধুরীসহ নয়া ১১ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে  কিবরিয়া হত্যা মামলার চার্জশিট প্রদান করা হয়। এ মামলায় আরিফসহ বিএনপি নেতাদের জড়ানোয় রবিবার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।