কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৭:০৬
 
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের  দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার ১২টার দিকে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শী সুত্রে জানা যায়, দুপুরে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে একটি গ্রুপ ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় পরীক্ষা থাকায় ইন্সটিটিউটের ছাত্ররা তাদের মিছিলে যেতে অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা হামলা চালালে ইনস্টিটিউটের অন্য গ্রুপের ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও  সংঘর্ষ বেধে যায়। এতে নবগঠিত কমিটির সভাপতি ওয়াহেদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিবসহ উভয়পরে অন্তত আটজন আহত হন। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।