পেট্রোল বোমায় দগ্ধ তানভীরও বাঁচল না

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৮:৩৩
 
দীর্ঘ এক মাস ৭ দিন চিকিত্সাধীন থাকার পর শিশু তানভীরও (১২) মারা গেল। দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় সে দগ্ধ হয়েছিল। রবিবার বেলা ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু তানভীর সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের প্রভাষক খলিলুর রহমানের ছেলে।
একইভাবে মৃত্যু হয়েছে প্রভাষক খলিলুর রহমানের ছোট ছেলে তামিমের (৬)। আর ঢামেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার দগ্ধ স্ত্রী শাহানারা সুলতালা ঝর্নাও।
 
গত ৮ অক্টোবর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় গৃহবধূ শাহানারা সুলতালা ঝর্না, তার বড় ছেলে তানভীর ও ছোট ছেলে তামিম দগ্ধ হয়। তাদেরকে ঢামেক হাসপাতালে পাঠালে সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর মৃত্যু হয় তামিমের।
 
এ ঘটনার ও দগ্ধদের চিকিত্সার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ । তিনি শিশু তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।