প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬
মুহাম্মদ জাভেদ হাকিমের লেখা প্রথম ভ্রমণ গল্পের বই ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে’। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে প্রকাশ করেছে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা বাংলাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন সময়ের আলোচিত শিল্পী ধ্রুব এষ। বইটিতে মোট ৫১টি ভ্রমণ গল্প রয়েছে। বইটির মূল্য ৩৫০ টাকা।