রাজশাহীর পুলিশ কমিশনার বদলি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৪:২৫
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বর্তমান কমিশনার মাহাবুবুর রহমানকে বদলি করা হয়েছে। তার স্থলে 
নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুদ্দিন। পুলিশ সদর দফতরের জনসংযোগ দফতর বদলির তথ্য নিশ্চিত করেছে। 
অন্যদিকে, মাহাবুবুর রহমানকে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যার ঘটনার পর পুলিশ সদর দফর থেকে এই সিদ্ধান্ত নেয়া হল।