যশোরে ১৮শ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ০৯:৩৬
 
 
যশোরের শার্শায় একটি প্রাইভেটকার তল্লাশী করে  ১ হাজার ৭শ’ ৮৩ বোতল ফেনসিডিল জব্দ  করেছে র্যাব। এ সময় কারসহ চালক রবিউল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নাভারণ বাজার থেকে এসব ফেনসিডিল আটক করা হয়।
আটক রবিউল ইসলাম (৩৮) বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আব্দুল গফুর মিস্ত্রির ছেলে।

যশোর র্যাব -৬-এর অধিনায়ক মেজর  আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি শাহেদ আহমেদের পরিচালনায় যশোর র্যাব-৬ ক্যাম্পের একটি দল শার্শা উপজেলার নাভারণ বাজারে অভিযান চালিয়ে প্রাইভেট কারটি আটক করে। পরে প্রাইভেট কারটির ভিতরে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৭শ’ ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কার চালক রবিউল ইসলামকে আটক করা হয়। উদ্ধার করা ফেনসিডিল ও প্রাইভেটকারটি শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক রবিউলকে মাদক আইনে   মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।