শুক্রবার পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা শিনজো অ্যাবের

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৭:৪৫
 
 
মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়ে পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙ্গে দেয়ার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী শুক্রবার নিম্নকক্ষ ভেঙে দেবেন তিনি। জাপানের অর্থনীতি আবার মন্দায় পড়তে যাচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর এই ঘোষণা এলো। বিতর্কিত বিক্রয় শুল্ক বাড়ানোও ১৮ মাসের জন্য পিছিয়ে দিয়েছেন তিনি। খবর সিএনএন।