প্রতিবন্ধী তিন সন্তানকে হত্যায় দোষী সাব্যস্ত মা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৮:২৬
পূর্বলন্ডনে মা কর্তৃক নিজের তিন সন্তানকে হত্যার দায়ে মাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে আদালত।
গত ২২ এপ্রিল তানিয়া ক্লারেন্স(৪৩) নামের ঐ মহিলা তার প্রতিবন্ধী তিন সন্তানকে শ্বাস রোধ করে হত্যা করেছিলেন। তার জীবিত অপর সন্তান বাবার সাথে দক্ষিণ আফ্রিকায় ছুট কাটাতে গিয়েছিল। হত্যার কারণ হিসেবে ঐ মহিলা আদালতকে জানিয়েছেন, প্রতিবন্ধী অবস্থার দুর্দশা থেকে মুক্তি দিতেই তিনি তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
বিষণ্ণতায় আক্রান্ত মহিলাটি সন্তানদেরকে হত্যার পর আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিলেন।
আদালত তানিয়া ক্লারেন্সকে, চার বছরের অলিভিয়া এবং দুই বছর বয়সী যমজ ভাই বেন ও ম্যাক্সকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছে। সূত্র: বিবিসি