নীরবে চলে গেলো কবি নাসিমা সুলতানার মৃত্যু দিবস

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ০০:০৫

খুব নীরবে চলে গেলো জনপ্রিয় এবং শক্তিমান কবি নাসিমা সুলতানার মৃত্যু দিবস। গত ১৭ নভেম্বর ছিলো তার মৃত্যুবার্ষিকী। তিনি একাধারে কবি, গল্পকার এবং পেশায় সাংবাদিক ছিলেন। 

উল্লেখ্য, নাসিমার জন্ম ১৯৫৭ সনের ১৫ জানুয়ারি কুষ্টিয়া জেলায়। আর দীর্ঘদিন দুরারোগ্য কর্কটরোগের সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন ১৯৯৭ সনের ১৭ নভেম্বর। তাঁর মাত্র দু’টি কবিতার বই প্রকাশ পেয়েছিলো- মৃগয়ায় যুদ্ধের ঘোড়া, তবু কেউ কারো নই।