সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এছাড়া গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে। গতকাল ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা যা রবিবারের চেয়ে ১৩৮ কোটি টাকা বেশি। রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৫৮০ কোটি ৭০ লাখ ১২ হাজার টাকার।
গতকাল ডিএসইতে ৩৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো - স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, কেপিসিএল, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ইন্সু্যুরেন্স, ফরচুন সুজ ও ন্যাশনাল টিউবস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, কে অ্যান্ড কিউ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিকস, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রগতি লাইফ ইন্সু্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো - ইমাম বাটন, জিলবাংলা সুগার, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো সিনথেটিকস, মেঘনা কন্ডেন্সড মিল্ক, এমারেল্ড অয়েল, মুন্নু স্টাফলার, আলহাজ্ব টেক্স, আরামিট সিমেন্ট ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
