বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বুধবার বিকালে শিশুসহ ১০ নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা ৩ জন মহিলা ৩ জন শিশু ও ৪ জন পুরুষকে আটক করে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়।
আটককৃতরা হলেন, যশোরের ছাত্তারের ছেলে কবির বিশ্বাস (২৫), সামাদের ছেলে জসিম উদ্দিন (৩০),পটুয়াখালীর গৌরঙ্গের ছেলে রিপন মিস্ত্রি (২৫), স্ত্রী সেবিকা বিশ্বাস (২২), শিশু কৃষ্ণ (০৫), নড়াইলের সোহারবের স্ত্রী পিয়ারী (২৫), শিশু বেল্টু (১২),মাদারীপুরের আবুল শেখের ছেলে ওহিদুল শেখ (২২), স্ত্রী তানিয়া বেগম (১৮) ও শিশু নারগিস (০৩)। তাদের বাড়ি বাংলাদেশের বলে দাবি করেছে তারা।
