চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের তালিকা প্রণয়নের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয় গঠিত কমিটি নিহতদের মধ্যে ২৫ জন শ্রমিক বলে নিশ্চিত হয়েছে। চার সদস্যের ওই কমিটির পক্ষ থেকে বলা হয়, নিহত-আহতদের মধ্যে ৩৫ জন বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিক ছিলেন বলে নিশ্চিত হয়েছে চার সদস্যের কমিটি। এর মধ্যে ২৫ জন শ্রমিক নিহত এবং ১০ জন শ্রমিক আহত হন। নিহত ২৫ জন শ্রমিকের ২২ জন বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান কিংবা দোকানের কর্মচারী, ২ জন রিকশা-ভ্যান চালক এবং ১ জন হকার।
শ্রমঘন এলাকায় অগ্নি দুর্ঘটনা সংঘঠিত হওয়ায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে গত শুক্রবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জাকির হোসেনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
