মিয়ানমারে গোলাবর্ষণে ২৩ কাচিন যোদ্ধা নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৪:৪০
 
মিয়ানমারের গোলাবর্ষণে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি’র (কিয়া) ২৩ যোদ্ধা নিহত হয়েছেন। বুধবার মায়ানমার সেনাবাহিনী এই হামলা চালায়। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে কিয়া।
কয়েক মাসের মধ্যে গোলাবর্ষণে এতোজন নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। 
২০১১ সালে মিয়ানমার সরকারের সঙ্গে ১৭ বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কাচিন বাহিনী। 
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফরকালে সে দেশের নেতাদের শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।
১৯৬১ সালে গঠিত কাচিন ইন্ডিপেন্ডেস আর্মি গঠিত হয়। এটি মায়ানমারের ২০ সশস্ত্র গ্রুপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম।