ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ২০:৩১



জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) হাতে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ী শাহ আলম (২১) মারা গেছেন। অন্যদিকে, একই সীমান্তে একই সময়ে সফিকুল ইসলামকে (২২) ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার রত্নাই সীমান্তে গরু ব্যবসায়ী শাহ আলমকে প্রথমে গুলি করা হয়। পরে তাকে ধরে নিয়ে যায় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার সকাল দুপুরে ভারতে মারা যান তিনি। গরু ব্যবসায়ী শাহ আলমের বাড়ি উপজেলার রতœাই সুটকা বস্তিতে।

এ ছাড়া রতœাই মমিন টলা গ্রামের একই সীমান্ত থেকে সফিকুল ইসলামকে (২২) ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল আকরাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।’