জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের আঁকা ছবি নিলামে উঠছে। আগামীকাল শনিবার এই ছবির নিলাম হবে। ধারণা করা হচ্ছে ৬০ হাজার ডলারের বেশি মূল্যে বিক্রি হবে এই ছবি। কিশোর বয়সে হিটলার ছবি আঁঁকতেন, এটা অনেকেরই জানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৃশংস ভূমিকার কারণে বিশ্বজুড়ে নিন্দিত হলেও এই একনায়কের আঁঁকা ছবির প্রতি মানুষের আকর্ষণ কমেনি।
১৯৪১ সালে জার্মানির পুরনো রেজিস্ট্রি ভবনটি ক্যানভাসে জলরঙে চিত্রিত করেছিলেন হিটলার। এটি ছিল তার আঁক ছবিগুলোর মধ্যে অন্যতম আলোচিত। ক্রেতাদের চাহিদার কারণে আগামী শনিবারের নিলামে এটি ৬০ হাজার ডলারের বেশি মূল্য পেয়ে যেতে পারে বলে নিলামকারীদের ধারণা। জার্মানির নুরেমবার্গে নিলামটি হবে। নিলামকারী প্রতিষ্ঠানের মালিক ক্যাথরিন ওয়েইল্ডার জানান, ছবিটির সম্ভাব্য ক্রেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। এদের বেশিরভাগই ইউরোপের বাইরের। তিনি বলেন, ‘আমেরিকা, জাপান ও এশিয়ায় ছবিটির প্রতি বেশ আকর্ষণ আছে। তবে তাদের সবাই শেষ পর্যন্ত নিলামে ব্যক্তিগতভাবে হাজির হবেন কিনা, আমি জানি না।’ উল্লেখ্য, এ প্রতিষ্ঠান এর আগে হিটলারের আঁঁকা পাঁচটি ছবি নিলামে বিক্রি করেছে। যেগুলোর মূল্য উঠেছিল ছয় হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত।
