রমনায় ৪০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ২১:৫০
 
 
 
 
 
 
রাজধানীর রমনায় ৪০৫ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেগুনবাগিচার ৩৯/৪ (পুরাতন-৩৪২) নম্বর একটি অ্যাপার্টমেন্টের নিচতলার বেইজমেন্ট থেকে একটি বস্তায় ভর্তি ফেনসিডিলগুলোসহ তাদের গ্রেফতার করা হয়।
রমনা থানার এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচার ১৫ তলার ওই অ্যাপার্টমেন্টের নিচতলার বেইজমেন্টে অভিযান চালানো হয়। একপর্যায়ে একটি বস্তায় ভর্তি ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় হারুন, ইনা আক্তার মুন্নি ও শাহিনুর নামের তিনজনকে গ্রেফতার করা হয়।