ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ০০:১৭

শুক্রবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে দুর্ঘটনায় নিহত দেলোয়ার হোসেন রিপন (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রিপন টিএ রোডের তিতাস অপটিক্যাল নামে একটি দোকানের মালিক। রিপন কুমিল্লা শহরের কাজীপাড়ার কাদির মিয়ার ছেলে।

কুমিল্লা সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রিপন দোকান থেকে রিকশায় তার বাসায় যাওয়ার পথে টিএ রোড সেতুর ওপর একটি মালভর্তি দ্রুতগতির পিকআপভ্যান রিপনকে বহনকারী রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।