পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৮:৪৩
 
নগরীর আগ্রাবাদ ডবলমুরিং এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মো. জালাল (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার বিকেলে ছুরিকাঘাতে জালাল গুরুতর আহত হন।  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে  শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জহির (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জালাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মো. কামাল মিয়ার ছেলে।
সিএমপির ডবলমুরিং থানার উপ-পরিদর্শক চামপ্যাক বড়–য়া জানান, শুক্রবার বিকেল ৬ টার দিকে নগরীর ডবলমুরিং থানার দাইয়্যা পাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বন্ধুর ছুিরকাঘাতে জালাল গুরুতর আহত হন।  তিনি জানান, গুরুতর আহত জালালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।