রাবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ২১:৪৪
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে (জোড় ও বিজোড়) ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নিম্নরূপ:
 
৫ ডিসেম্বর:
সকাল ৮:৩০টা থেকে ৯:৩০টা ইউনিট ‘এ’ (বিজোড় রোল), সকাল ১০:১৫টা থেকে ১১:১৫টা ইউনিট ‘এ’ (জোড় রোল), দুপুর ১২:০০টা থেকে ১:০০টা ইউনিট ‘এফ’ অ-বিজ্ঞান, দুপুর ২:১৫টা থেকে ৩:১৫টা ইউনিট ‘এফ’ (বিজোড় রোল) ও বিকাল ৪:০০টা থেকে ৫:০০টা ইউনিট ‘ই’ (জোড় রোল)।
 
৬ ডিসেম্বর:
সকাল ৮:৩০টা থেকে ৯:৩০টা ইউনিট ‘বি’ (বিজোড় রোল), সকাল ১০:১৫টা থেকে ১১:১৫টা ইউনিট ‘বি’ (জোড় রোল), দুপুর ১২:০০টা থেকে ১:০০টা  ইউনিট ‘জি’, দুপুর ২:১৫টা থেকে ৩:১৫টা ইউনিট ‘সি’ (বিজোড় রোল) এবং বিকাল ৪:০০টা থেকে ৫:০০টা ইউনিট ‘সি’ (জোড় রোল)।
 
৭ ডিসেম্বর:
সকাল ৮:৩০টা থেকে ৯:৩০টা ইউনিট ‘এইচ’ (বিজোড় রোল), সকাল ১০:১৫টা থেকে ১১:১৫টা ইউনিট ‘এইচ’ (জোড় রোল), দুপুর ১২:০০টা থেকে ১:০০টা ইউনিট ‘এফ’ বিজ্ঞান, দুপুর ২:১৫টা থেকে ৩:১৫টা ইউনিট ‘ডি’ (বাণিজ্য:বিজোড় রোল) এবং বিকাল ৪:০০টা থেকে ৫:০০টা ইউনিট ‘ডি’ (বাণিজ্য:জোড় রোল এবং সব অ-বাণিজ্য রোল)।
 
‘এ’ ইউনিটে এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০ প্রাপ্তদের লিখিত পরীক্ষার সময়সূচি:
 
৯ ডিসেম্বর:
সকাল ৮:৩০টা থেকে ৯:৩০টা বাংলা, সকাল ১০:১৫টা থেকে ১১:১৫টা আরবি, দুপুর ১২:০০টা থেকে ১:০০টা ইসলামিক স্টাডিজ এবং দুপুর ২:১৫টা থেকে বিকেল ৫:০০টা চারুকলা (ব্যবহারিক)। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে।, রাবির ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার ৮টি ইউনিটের ৪৭ টি বিভাগের ৩ হাজার ৯৭৩টি আসনের প্রত্যেকটিতে ৪৩ ভর্তিচ্ছু পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।